সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ন্যাটোতে স্থায়ী মিশন স্থগিত করছে রাশিয়া

অনলাইন ডেস্ক :

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট হিসেবে পরিচিত ন্যাটোতে থাকা নিজেদের স্থায়ী মিশন স্থগিত করছে রাশিয়া। জোটটি থেকে আট রুশ কর্মকর্তাকে বহিষ্কার করার প্রতিবাদে মস্কো এই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে গত সোমবার জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। খবর বিবিসির। সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোয় ন্যাটোর দপ্তরের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, নভেম্বরের পর তাদের কাজ করার অনুমতিপত্র আর নবায়ন করা হবে না। রাশিয়ার এ পদক্ষেপকে ল্যাভরভ ‘পাল্টা ব্যবস্থা’ বলে নিশ্চিত করেন। তিনি বলেন, পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনায় ন্যাটোর মোটেই আগ্রহ নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে ন্যাটো জোট আর তার দপ্তরের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। তবে রাশিয়ার সঙ্গে কোনো প্রয়োজন থাকলে ন্যাটো ব্রাসেলসের রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারবে। চলতি মাসের প্রথম দিকে ন্যাটো জোটটিতে যুক্ত রুশ মিশনের আট কর্মকর্তাকে বরখাস্ত করে। বরখাস্ত করার কারণ হিসেবে জোটটি জানিয়েছিল, ওই কর্মকর্তারা রাশিয়ার ‘অঘোষিত গোয়েন্দা কর্মকর্তা’। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।