সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের

ছবি: শামীম আহমেদ

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালীন কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এই ঘোষণা দেন তারা।

এর আগে, বেতন গ্রেড বৃদ্ধি ও অন্যান্য তিন দফা দাবির বাস্তবায়নের জন্য বিকেল তিনটায় শাহবাগের দিকে পদযাত্রা শুরু করেছিলেন আন্দোলনরত শিক্ষকরা। তবে শাহবাগে পৌঁছানোর আগে পুলিশ শিক্ষকদের ব্যারিকেড ভাঙার চেষ্টা থামাতে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে, যার ফলে শতাধিক শিক্ষক আহত হন। শিক্ষকেরা অভিযোগ করেছেন, পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালিয়েছে।

অন্যদিকে, পুলিশের দাবি অনুযায়ী, শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে চাচ্ছিলেন, যা রোধ করার জন্য বাধা দেওয়া হয়েছিল।

এই ঘটনার প্রতিবাদে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকেরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সকাল ৯টা থেকে তারা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে অবস্থান শুরু করেছিলেন এবং হাজারো শিক্ষক সেখানে অংশগ্রহণ করেন।

এনএনবাংলা/