সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রাম বন্দরে ভিড়ল পাকিস্তানের যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’

 

পাকিস্তান নৌবাহিনী জাহাজ ‘পিএনএস সাইফ’ চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে। শনিবার (৮ নভেম্বর) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্বাগত জানানোর সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী ব্যান্ড পরিবেশন করে। এছাড়া, জাহাজটিকে অভ্যর্থনা জানাতে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের প্রতিনিধি এবং নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, পাকিস্তান নৌবাহিনী জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার সময় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা’ তাদেরকে স্বাধীনতা অভ্যর্থনা জানিয়েছিল।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট, এবং এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, জাহাজের অফিসার, নাবিক ও প্রশিক্ষণার্থীরা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান, নৌবাহিনীর ঘাঁটি এবং জাহাজ পরিদর্শন করবেন। একইসাথে, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরাও পাকিস্তানের জাহাজটি পরিদর্শন করবেন।

পাকিস্তান নৌবাহিনী জাহাজের এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সৌহার্দপূর্ণ দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, সফর শেষে জাহাজটি আগামী বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ ত্যাগ করবে।

এনএনবাংলা/