সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ ঘটনাকে ‘জঙ্গি হামলা’ উল্লেখ করে কিছু ভারতীয় গণমাধ্যম যে প্রতিবেদনে বাংলাদেশকে জড়িয়েছে, সেটিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপর দোষ চাপানোর প্রবণতা দেখায়। লালকেল্লায় হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই।

চীন থেকে অস্ত্র কেনার বিষয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকছে না। আমরা একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছি এবং সবার সঙ্গেই সমন্বিত সম্পর্ক বজায় রাখছি।

শেখ হাসিনার মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, রায়ের বিষয়ে যে কেউ জাতিসংঘে আপিল করতে পারে। যদি জাতিসংঘ এ বিষয়ে কোনো মন্তব্য বা পদক্ষেপ নেয়, তাহলে বাংলাদেশ সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

প্রসঙ্গত, ভারতের দিল্লিতে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণে ১৩ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে বিতর্কের সৃষ্টি করেছে।
এনএনবাংলা/