সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বকেয়া পরিশোধের আশ্বাসে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

 

বকেয়া বিল পরিশোধ না করায় মঙ্গলবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল ভারতের আদানি পাওয়ার। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থ পরিশোধের আশ্বাস পাওয়ায় কোম্পানিটি সরবরাহ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে আদানি পাওয়ার ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে। চলতি মাসেই কোম্পানিটিকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধের আশ্বাস দিয়েছে সরকার, যা কয়েক দফায় পরিশোধ করা হবে।

বিপিডিবির মুখপাত্র শামীম হাসান জানান, আদানি পাওয়ার মোট ৪৯৬ মিলিয়ন ডলার দাবি করেছে। এর মধ্যে আংশিক বিল পরিশোধের প্রক্রিয়া চলছে এবং আজকের মধ্যেই এর একটি অংশ দেওয়া হতে পারে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আদানির সঙ্গে কিছু বিষয় নিয়ে মতপার্থক্য রয়েছে। তাদের দুর্নীতির অভিযোগে হাইকোর্টে একটি রিট রয়েছে। আমরা আপাতত আংশিক পরিশোধের সিদ্ধান্ত নিয়েছি।

অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ারের হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড কমার্শিয়াল, অভিনাশ অনুরাগ, বিপিডিবির চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠান। সেখানে কোম্পানিটি উল্লেখ করে, বারবার অনুরোধ ও যোগাযোগের পরও পিডিবি ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলারের বকেয়া পরিশোধ করেনি।

এনএনবাংলা/