সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পুরান ঢাকার সূত্রাপুরে বাসে আগুন

ছবি: শামীম আহমেদ

 

রাজধানীতে ফের বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এর আগের দিন সোমবার গভীর রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি এবং উত্তরায় একটি বাসে আগুনের ঘটনা ঘটে। এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকায় পরিত্যক্ত একটি প্রাইভেট কারেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্যমতে, গতকাল সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীতে মোট ছয়টি স্থানে আগুনের ঘটনা ঘটে, যার মধ্যে অন্তত পাঁচটি ছিল গণপরিবহনে।

এনএনবাংলা/