সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন

চাঁপাইনবাবগঞ্জ শহর: ফাইল ছবি

জেলা প্রতিনিধি:

রোববার (২৩ মে) বিকেল থেকে সোমবার (২৪ মে) বেলা ১১টা পর্যন্ত শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ১০ জন। মৃতদের অধিকাংশই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। তাই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ মে) দুপুরে এ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ। এদিকে, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিনজন, গোমস্তাপুরে ছয়জন ও ভোলাহাটে একজন রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল থেকে করোনা আক্রান্তদের উপসর্গ না থাকায় তাদের বাড়িতে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। এদিকে জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া করোনায় আক্রান্ত এক হাজার ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও মারা গেছেন ২৫ জন।