সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, তল্লাশি

 

জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়কে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবে। জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত অপরাধের প্রথম কোনো মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সাবেক আইজিপি।

রায় ঘিরে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে কঠোর নজরদারিতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে বহুস্তর নিরাপত্তা। দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কে যানচলাচল বন্ধ রাখা হয়েছে; সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী।

সুপ্রিম কোর্ট এলাকায় চারদিক ঘিরে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গেটের সামনে সেনাবাহিনী মোতায়েন থাকতে দেখা গেছে। ট্রাইব্যুনালের ভেতর–বাইরে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে।

মোহাম্মদপুর বেড়িবাঁধ, কারওয়ানবাজার রেলক্রসিং, মিরপুর, শাহবাগ, মগবাজার ও গাবতলীসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ সন্দেহভাজনদের তল্লাশি করছে।

তবে এর মধ্যেও অফিসগামী ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল দেখা গেছে। সড়কে রয়েছে স্বাভাবিক যানজট, চলছে গণপরিবহন ও মেট্রোরেল।

পুলিশ জানিয়েছে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ সব বাহিনী।

আজকের ঐতিহাসিক রায়টি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স। ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও লাইভ দেখা যাবে। এ ছাড়া ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বড় স্ক্রিনে সরাসরি সম্প্রচারের আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

রাষ্ট্রপক্ষ জানায়, হাসিনা–কামালসহ তিন আসামির বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে। তাদের দাবিতে, রায়ের প্রত্যাশিত ফল মৃত্যুদণ্ড।

এনএনবাংলা/