সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রয়টার্সকে সাক্ষাৎকার: রায়ের আগে সহিংসতার আশঙ্কা, সতর্ক করলেন হাসিনাপুত্র জয়

 

ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে বাংলাদেশে সহিংসতা ঘটতে পারে বলে সতর্ক করেছেন হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মায়ের রায় ঘোষণার ঠিক আগে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলে দলীয় নেতাকর্মীরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে।

জয়ের ভাষায়, রায় ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ এবং এর পরিণতি দেশে উত্তেজনা বাড়াতে পারে।

তিনি বলেন, “আমরা নির্বাচন হতে দেব না আওয়ামী লীগ ছাড়া। আমাদের প্রতিবাদ আরও জোরালো হবে, যা দরকার আমরা তা-ই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে নির্বাচন আগে বাংলাদেশে সহিংসতা ঘটবে… মুখোমুখি সংঘর্ষ হবেই।”

ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রায়টি টেলিভিশনে সরাসরি প্রচার হবে।

গতকাল রোববার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় আরও দাবি করেন, “আমরা জানি রায় কী হবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে, আর সম্ভবত মৃত্যুদণ্ড দেবে।”

তিনি আরও বলেন, তার মা বর্তমানে ভারতে ‘সম্পূর্ণ নিরাপদ’ অবস্থায় আছেন, যেখানে তাকে ‘রাষ্ট্রপ্রধানের মতো’ নিরাপত্তা দেওয়া হচ্ছে।

জয় সতর্ক করে বলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে দলীয় নেতাকর্মীরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রতিহত করবে। পরিস্থিতি উত্তপ্ত হলে সহিংসতার আশঙ্কা বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।

এনএনবাংলা/