সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৭

 

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৯–এ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৮৬ হাজার ৪–এ।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে বরিশাল বিভাগে সর্বাধিক ১৫০ জন রোগী ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ১৩৫ জন, খুলনা বিভাগে ২৫ জন, ময়মনসিংহে ৬১ জন, রাজশাহীতে ৪১ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ৩ জন রোগী ভর্তি হন। ঢাকার মধ্যে উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৯১ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৪২ জন রোগী হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সময়ে মৃত্যুবরণ করা ৩ জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এবং একজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন।

এ ছাড়া গত এক দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৭০ জন ডেঙ্গু রোগী। ফলে চলতি বছর মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৬১২ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং প্রাণ হারান ৫৭৫ জন। আর ২০২৩ সালে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা রেকর্ড হয়েছিল।

এনএনবাংলা/