সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনাকে ফেরাতে ভারতকে ফের চিঠি দেবে সরকার: আইন উপদেষ্টা

 

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই মামলায় দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে রায় ঘোষিত হলেও তা কার্যকর হওয়া এখনো অনিশ্চিত। কারণ, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে একবার চিঠি পাঠালেও ভারত তার জবাব দেয়নি।

আজ সোমবার ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে আবারও আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে বাংলাদেশ। তিনি বলেন, ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তবে তারা বুঝতে হবে—এটি বাংলাদেশের রাষ্ট্র ও জনগণের প্রতি এক ধরনের বৈরিতা এবং গভীরভাবে নিন্দনীয় আচরণ।

এর আগে গতকাল রোববার ব্রিফিংয়ে মামলার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, ট্রাইব্যুনাল দণ্ডাদেশ দিলে প্রসিকিউশন ইন্টারপোলের কাছে ‘কনভিকশন ওয়ারেন্ট’ পাঠিয়ে আবারও রেড নোটিশ জারির আবেদন করবে। এর আগে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) রেড নোটিশের জন্য আবেদন করলেও ইন্টারপোলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পাওয়া যায়নি।

এনএনবাংলা/