সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

 

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে আগামী শনিবার (২২ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছাবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

সফরের প্রথম দিনই ভুটানের প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিনিধি পর্যায়ের বৈঠকে যোগদানের আগে দুই নেতা সংক্ষিপ্ত একান্ত আলাপে বসতে পারেন বলে জানা গেছে।

এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়া— এসব ক্ষেত্রের সহযোগিতা বৃদ্ধির নানা বিষয় আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভুটানের প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ সরকারের আরও কয়েকজন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন ভুটানের প্রধানমন্ত্রী।

তিন দিনের সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এনএনবাংলা/