সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে : আইন উপদেষ্টা

 

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন চূড়ান্ত করা হবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।

ড. আসিফ নজরুল বলেন, গণভোট আইন আমরা খুব দ্রুতই প্রণয়ন করতে যাচ্ছি। সর্বোচ্চ তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই এটি সম্পন্ন হবে।

এসময় তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের সিদ্ধান্তের কথাও জানান। উপদেষ্টা পরিষদ ইতোমধ্যে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের সকল প্রশাসনিক বিষয় দেখভাল করবে। এর ফলে নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আর থাকবে না। সচিবালয় গঠন সম্পন্ন হলে এটি কার্যকর হবে।

এনএনবাংলা/