সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এনসিপি থেকে নির্বাচন করতে চান জুলাইয়ের সেই রিকশাচালক সুজন

 

জুলাইয়ের ‘আইকনিক স্যালুট হিরো’ খ্যাত রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করতে মনোনয়ন ফরম কিনছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শ্রমিকদের মতো রিকশাচালক ভাইয়েরাও ফ্রন্টলাইনে ভূমিকা রাখেন। বিশেষ করে রামপুরায় একজন জুলাই যোদ্ধাকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হওয়া ইসমাইল ভাইকে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন। তার মতো অসংখ্য রিকশাচালক সেদিন ছাত্র-জনতার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।

মুরসালীন আরও বলেন, জুলাই আন্দোলনে যাঁরা লড়েছিলেন—এমন সব শ্রেণিপেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এনসিপি মনোনয়ন বণ্টনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সুজনের মনোনয়ন ফরম সংগ্রহ সেই উদ্যোগেরই অংশ।

এনএনবাংলা/