সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

শ্রীমঙ্গলে বিএনপি নেতাকর্মীদের সাথে হাজী মুজিবের মতবিনিময়

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গলে সাবেক ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শুক্রবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের একটি রেস্টুরেন্টের হল রুমে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ¦ মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব। মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোবারক হাসান লুপ্পার সঞ্চালনায় সভায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্না, সৈয়দ সালাউদ্দিন, উপজেলা বিএনপি’র সদস্য বাদশা মিয়া কাজল, মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুজিবুর রহমান তপন, উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন ও সাবেক ছাত্র নেতা মোরাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জাহান, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তইয়বুর রহমান, পৌর ছাত্র দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ ও সাবেক ছাত্র নেতা জালাল আহমেদসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।