সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভূমিকম্প ঝুঁকি: দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ

 

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় দেশের সব তেল ও গ্যাস কূপে খনন (ড্রিলিং) কার্যক্রম সাময়িকভাবে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তে গ্রাহক পর্যায়ে জ্বালানি সরবরাহে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

রোববার (২৩ নভেম্বর) এ নির্দেশনা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পের প্রেক্ষাপটে তেল-গ্যাস কূপের কার্যক্রম যেন ভূমিকম্পের ওপর অতিরিক্ত কোনো প্রভাব না ফেলে তা নিশ্চিত করতেই অনুসন্ধান ও খনন কাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

পেট্রোবাংলা জানায়, উপদেষ্টার নির্দেশনার পর আজ থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সব অনুসন্ধান কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে আবার ভূমিকম্প হলে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এনএনবাংলা/