সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শিলিগুড়ির চিকেন’স নেকে সতর্কতা, গোয়েন্দা সংস্থাগুলোর জরুরি বৈঠক

 

সম্প্রতি দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কতা বৃদ্ধি করেছে। এর ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ‘চিকেনস নেক’ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির উত্তরবঙ্গস্থ ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) কার্যালয়ে ভারতীয় চার বাহিনীর গোয়েন্দা কর্মকর্তাদের এই বৈঠক হয়। এটি ছিল স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার (SMAC)-এর উদ্যোগে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা।

সূত্র জানিয়েছে, বৈঠকে বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, ভারতীয় সেনা, কেন্দ্রীয় সড়ক কর্তৃপক্ষ, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সহ একাধিক নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা শিলিগুড়ি করিডোরের সীমান্ত নিরাপত্তা এবং নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া সীমান্তবর্তী রেলস্টেশন, মহাসড়ক এবং রেল সেতুগুলোতে নজরদারি দ্বিগুণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে প্রতিটি সংস্থা নিজ নিজ নিরাপত্তা পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করেছে বলে জানা গেছে।

দেশের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগের একমাত্র করিডোর হওয়ায় শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে না দেয়ার বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলো বিশেষভাবে তৎপর রয়েছে।

এনএনবাংলা/