সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচন সামনে আসায় সভা-সমাবেশ ও মিছিল স্বাভাবিকভাবেই বাড়বে। তবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছেন তিনি।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চলমান ভূমিকম্প পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নগরীর বহু জলাশয় ভরাট হয়ে গেছে, ফলে খোলা মাঠের সংখ্যাও কমে এসেছে। সবার প্রতি বিল্ডিং কোড মেনে চলার তাগিদ দিয়ে তিনি সতর্ক করেন যে, নিয়ম না মানলে ভবিষ্যতে আরও বড় বিপদের ঝুঁকি তৈরি হতে পারে। এ বিষয়ে রাজউককে সজাগ থাকার নির্দেশনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশে এখনো ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং ব্যবস্থাপনা নেই। কিছু দেশে এমন অ্যাপের কথা শোনা যায়, যা ১০ সেকেন্ড আগেই সতর্ক সংকেত দিতে পারে। এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করা যেতে পারে বলেও মত দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এনএনবাংলা/