সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

 

চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কোতয়ালি থানার কদমতলী পোড়া মসজিদ সংলগ্ন এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, গুদামে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টেশন থেকে ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও গুদামের শ্রমিকরাও সহযোগিতা করছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় সতর্ক থাকতে এবং উদ্ধার কাজে সহায়তার অনুরোধ জানানো হয়েছে।

এনএনবাংলা/