সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই শিশুর গলাকাটা লাশের পাশে ঝুলছিল মায়ের মরদেহ

 

বগুড়ার শাজাহানপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ এবং তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকার খালিশাকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা হলেন ময়মনসিংহে কর্মরত সেনা সদস্য শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া (২৩) এবং তাদের দুই সন্তান— কন্যা ছাহিফা (৩) ও সাত মাস বয়সী ছেলে সাঈদ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে মা ও দুই সন্তান ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয়। দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেও সাড়া না পেলে তারা দরজা খুলে দেখেন— সাদিয়া ঝুলন্ত অবস্থায় আছেন এবং বিছানায় পড়ে আছে দুই শিশুর গলাকাটা মরদেহ। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি আরও জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুতের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। গৃহবধূ দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন, নাকি এটি অন্য কোনো ঘটনা— তদন্ত শেষে তা জানা যাবে।

এনএনবাংলা/