সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুদক এজাজের বিরুদ্ধে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে: উপদেষ্টা আসিফ

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক ব্যবস্থা নিলে মন্ত্রণালয়ও পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, এজাজ আহমেদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন তদন্ত করবে। আর দুদক যদি আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এর আগে একই দিন দুদক জানিয়েছে যে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে তারা অনুসন্ধান শুরু করেছে। এ বিষয়ে দুদকের পক্ষ থেকে পাঠানো একটি চিঠিতে নিশ্চিত করা হয় যে, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগের প্রেক্ষিতে দৈনিক ও সাম্প্রতিক সেলের একজন কর্মকর্তা মহাপরিচালক (তদন্ত–১) এর কাছে অনুসন্ধান শুরুর প্রস্তাব পাঠিয়েছেন।

চিঠিতে অভিযোগসমূহ যাচাই–বাছাই এবং অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। পরে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রগণকে অপসারণ করা হয়, যার মধ্যে ডিএনসিসিও ছিল।

এনএনবাংলা/