সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন খালেদা জিয়াকে জীবিত রাখেন: হাসনাত আবদুল্লাহ

 

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর যে নির্যাতন হয়েছে, তার ফলেই আজ তিনি গুরুতর অসুস্থ। তিনি কামনা করেন—আল্লাহ যেন খালেদা জিয়াকে এতদিন জীবিত রাখেন, যাতে তিনি শেখ হাসিনার ফাঁসির দৃশ্য দেখতে পারেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাসনাত এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া যেন দেশের গণতান্ত্রিক উত্তরণের পথটি দেখে যেতে পারেন—এটাই তাঁর প্রত্যাশা।

হাসনাত অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়ার চিকিৎসা সঠিকভাবে নিশ্চিত করা হয়নি। কোনো চিকিৎসক এগিয়ে আসলে তাঁকে নানাভাবে ভয়ভীতি ও হয়রানির সম্মুখীন হতে হতো বলে মন্তব্য করেন তিনি।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। এর আগে সকাল ১০টার দিকে তাঁরা তিনজনই হাসপাতালে গিয়ে অসুস্থ খালেদা জিয়ার খোঁজখবর নেন।

বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থায় এখনো কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, খালেদা জিয়া স্থিতিশীল থাকলেও এখনও শঙ্কামুক্ত নন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন। গত রোববার তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এনএনবাংলা/