সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘মক ভোটিং’। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা থেকে শেরেবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এ ভোট মহড়া চলে দুপুর ১২টা পর্যন্ত।

ভোট মহড়া পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, গণভোটের প্রচারণা সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে পরিচালনা করবে। এ ছাড়া তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কেও প্রচারণার দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করে নির্বাচনকালীন পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সিইসি।

ইসি সচিব আখতার আহমেদ জানান, মক ভোটিংয়ের ফলাফল বিশ্লেষণ করে ভোটকেন্দ্রে কক্ষ সংখ্যা বৃদ্ধি, জনবল নিয়োগ ও সামগ্রিক সমন্বয়ের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এনএনবাংলা/