সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার

 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন করবে বলে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ কার্যক্রমকে কেন্দ্র করে যেন কোনো ধরনের ভুল তথ্য বা বিভ্রান্তি না ছড়ায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এনএনবাংলা/