সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রবাসীরা দেশে ৬০ দিনের বেশি থাকলে ফোন রেজিস্ট্রেশন লাগবে

 

প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় ৬০ দিনের মধ্যে তাদের স্মার্টফোন রেজিস্ট্রেশন করানো লাগবে না। তবে ৬০ দিনের বেশি অবস্থানের ক্ষেত্রে মোবাইল ফোন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বুধবার (৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বৈধভাবে মোবাইল ফোন আমদানি করার শুল্ক হ্রাস করার বিষয়ে ১ ডিসেম্বর অনুষ্ঠিত এক সভায় এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীদের মধ্যে যারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তারা সর্বোচ্চ তিনটি ফোন ফ্রিতে নিয়ে আসতে পারবেন। চতুর্থ ফোনের জন্য অবশ্য ট্যাক্স প্রদান করতে হবে।

অপর দিকে, যারা বিএমইটি কার্ড পাননি, তারা নিজের ব্যবহারের ফোনসহ অতিরিক্ত একটি ফোন ফ্রিতে আনতে পারবেন। তবে এর জন্য ফোন কেনার বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ আইএমইআই নম্বর আছে, সেগুলো বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ক্লোন বা রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত সচল মোবাইল ফোন বন্ধ করা হবে না।

বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে ভারত, থাইল্যান্ড ও চীন থেকে আসা ফ্লাইটগুলো বিশেষভাবে শনাক্ত করা হচ্ছে, যাতে কেসিং পরিবর্তন করে পুরোনো ফোন বিক্রির ব্যবসা রোধ করা যায়। এ বিষয়ে কাস্টমস থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এনএনবাংলা/