সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নিজ প্রতীকের ভোট সংক্রান্ত আরপিও সংশোধনীকে আমরা স্বাগত জানাই। তবে এই সংস্কার বাতিল করতে যে চাপ দেওয়া হচ্ছে, তা নিন্দনীয়। আদালতের মাধ্যমে রিটের মাধ্যমে চাপ দেওয়া হচ্ছে, আমরা ইসিকে আইনগতভাবে লড়াই করার পরামর্শ দিয়েছি।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন কালো টাকার ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া তিনি বলেন, লেবেল প্লেয়িং ফিল্ড সংক্রান্ত উদ্বেগ রয়েছে। প্রশাসনের রদবদলে রাজনৈতিক প্রভাব দেখা যাচ্ছে, এটি ইসিকে পর্যবেক্ষণ করতে হবে।

গণভোট সংক্রান্ত সঠিক প্রচারণার গুরুত্বের দিকে ইঙ্গিত করে নাহিদ বলেন, গণভোট প্রক্রিয়া বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। সুতরাং প্রশ্নগুলো নিয়ে আগে থেকেই জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

এছাড়া তিনি রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সব দলের প্রস্তুতির জন্য উপযুক্ত সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানান।

এর আগে সিইসির সঙ্গে বৈঠক করেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের সময় তারা শাপলা কলি প্রতীকের জন্য ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেন।

এনএনবাংলা/