সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দেশে ফিরেই এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান দেশে ফিরেই সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। সেখানে বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন জুবাইদা রহমান। এর আগেই হাসপাতালের সামনে দলীয় কয়েকজন নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে তিনি কারও সঙ্গে কোনো কথা বলেননি বলে জানিয়েছে হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র।

আজ বেলা ১১টা ৫৪ মিনিটে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন জুবাইদা রহমান।

এর আগে গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশগামী ফ্লাইটে রওনা দেন তিনি। আজ বেলা পৌনে ১১টার কিছু আগে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জুবাইদা রহমান।

বেলা ১১টা ২৪ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হয়ে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।

এনএনবাংলা/