সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রোববারের আগে খালেদা জিয়া লন্ডন যেতে পারছেন না

 

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (৫ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারেনি।

বিএনপির মিডিয়া সেল শুক্রবার সকাল ১০টায় তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে। সেখানে জানানো হয়, কারিগরি সমস্যার কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না এবং সবকিছু ঠিক থাকলে শনিবার পৌঁছাতে পারে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”

এর আগে বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গে থাকতে ঢাকায় এসে পৌঁছেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার কিছু আগে বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি সোজা এভারকেয়ার হাসপাতালে যান। বেলা ১১টা ৫৪ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

এনএনবাংলা/