সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

তহবিলে ২০০ কোটি ডলার দিচ্ছেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক :

হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানে ২০০ কোটি ডলারের তহবিল যোগান দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সংবাদমাধ্যম ব্রাজেন জানিয়েছে, জারেড কুশনারের প্রতিষ্ঠানে সৌদি আরবের যে তহবিল থেকে এই অর্থ দেয়া হচ্ছে তার চেয়ারম্যান হচ্ছেন বিন সালমান। খবরে বলা হয়েছে, সৌদি আরব থেকে তহবিল নেয়ার পর সম্ভাব্য তীব্র প্রতিক্রিয়া কমানোর উপায় নিয়ে আলোচনা করছেন জারেড কুশনার। এরইমধ্যে জারেড কূশনারের এ প্রতিষ্ঠানে ৫০০ কোটি ডলারের বিনিয়োগ এসেছে তবে মোট কত কোটি ডলার সেখানে নিয়োগ করা হবে তা পরিষ্কার নয়। এর আগে গত জুলাই মাসে খবর বের হয়েছিল যে, কুশনার একটি আর্থিক প্রতিষ্ঠান করছেন যার সদরদপ্তর হবে মিয়ামিতে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা হওয়ার আগে কুশনার রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন। পার্সটুডে