সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ভারতকে হারিয়ে লজ্জার রেকর্ড ভাঙতে চায় পাকিস্তান

অনলাইন ডেস্ক :

ভারত-পাকিস্তান ক্রিকেট মানেই বাড়তি উত্তেজনা। কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিতে রাজি নয়। সেটা হোক মাঠে কিংবা কথার লড়াইয়ে। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এসে যেন খেই হারিয়ে ফেলে পাকিস্তান। সর্বশেষ ১২ বার মুখোমুখিতে প্রতিবারই জিতেছে ভারত। তবে এবার সেই লজ্জার রেকর্ড ভাঙতে চায় বাবর আজমরা। এজন্য প্রায় সব রকম চেষ্টাই করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে বাবরদের বাড়তি অনুপ্রেরণা দিতে ম্যাচ ফির ৫০ শতাংশ বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে পিসিবি। বর্তমানে টি-টোয়েন্টিতে প্রতি ম্যাচের জন্য পাকিস্তানি ক্রিকেটাররা ৩ লাখ ৩৮ হাজার ২৫০ রুপি করে পেয়ে থাকেন। অর্থাৎ রোববার ভারতকে হারাতে পারলে আরও প্রায় ১ লাখ ৭০ হাজার রুপি পাবেন তারা। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলকে হারাতে পারলেও একই পুরস্কার পাবে শাহিন আফ্রিদিরা। পিসিবি থেকে আরও একটি পুরস্কারের ঘোষণা করা হয়েছে। সেটি হলো- বিশ্বকাপ জিতলে ম্যাচ ফি ৩০০ শতাংশ বাড়িয়ে দেওয়া হবে।