সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দাম সহনীয় রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ছবি: রয়টার্স

 

দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার আবারও সীমিত পরিসরে আমদানি খুলে দিচ্ছে। আগামী রোববার (৭ ডিসেম্বর) থেকে প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে, যেখানে প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন ৫০টি আইপি ইস্যুর পাশাপাশি প্রতি আইপিতে ৩০ টনের বেশি অনুমোদন দেওয়া হবে না।

কৃষি মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১ আগস্ট থেকে এ পর্যন্ত যারা আমদানির জন্য আবেদন করেছেন, শুধু তারাই আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। তবে একজন আমদানিকারক মাত্র একবার আবেদন করার সুযোগ পাবেন।

বাজার পরিস্থিতি সহনীয় না হওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানির এই কার্যক্রম চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনএনবাংলা/