সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনের তফসিল কাল বা পরশু, ব্যালটে থাকছে না স্থগিত দলের প্রতীক

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার অথবা বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে। এবারের নির্বাচনে স্থগিত হওয়া কোনো দলের নির্বাচনী প্রতীক ব্যালটে থাকছে না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বৈঠক আছে। সিইসির ভাষণ ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং সেই ভাষণ রেকর্ড করা হবে বিকেলে। এরপরেই তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এর আগে, সোমবার ভাষণ রেকর্ড করার বিষয়ে বিটিভি ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে ইসি। সিইসির ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে প্রতীকের তালিকা প্রকাশ করে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এনএনবাংলা/