সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

আইপিএল নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নেই সাকিব

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের জন্য নিলামে ওঠা ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। এবারের নিলামে সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাতজন ক্রিকেটার। তবে তালিকায় জায়গা হয়নি আইপিএলে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসানের।

নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বেস প্রাইস পেয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। তার বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। এছাড়া তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম—এই পাঁচজনের বেস প্রাইস ধরা হয়েছে ৭৫ লাখ রুপি করে।

এছাড়া স্পিনার রাকিবুল হাসানও জায়গা পেয়েছেন চূড়ান্ত তালিকায়। তার বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি।

আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টের ১৮তম আসর আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আয়োজন করা হবে।

এনএনবাংলা/