সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে ৩ ডিসেম্বর খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে দেখা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর থেকে বেগম জিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা চিকিৎসকও যুক্ত আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার পরিকল্পনা থাকলেও তার বর্তমান শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে বোর্ড এখনো এ বিষয়ে চূড়ান্ত মত দেয়নি।

এনএনবাংলা/