সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

লক্ষ্মীপুরে মাদকাসক্ত এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ইয়াবা সেবনের অপরাধে মো. রিপন মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রট মো. জামশেদ আলম রানা।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মোবাইল কোর্ট পরিচালনা করে (ইউএনও) জামশেদ আলম রানা তার আদালতে এ রায় দেন।

অভিযুক্ত রিপন মিয়া লক্ষ্মীপুর পৌরসভা (২নং ওয়ার্ড) বাঞ্ছানগর এলাকায় সুজাত উল্লাহ কমিশনার বাড়ীর বাদশা মিয়ার ছেলে ও দুই কন্যা সন্তানের বাবা।

জানা গেছে, এদিকে বিকেলে সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদ আলম রানার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে মাদকাসক্ত রিপন মিয়াকে তার বাড়ী থেকে ৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। রিপন মিয়া চিহ্নিত মাদকসেবি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মোবাইল কোর্টের শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা রিপনকে জেলা কারাগারে নিয়ে যান।