সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গুলিবিদ্ধ ওসমান হাদি এখনো সংকটাপন্ন, ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না: চিকিৎসক

 

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক। তার চিকিৎসা–সংক্রান্ত অগ্রগতি সম্পর্কে অন্তত ৭২ ঘণ্টা পার না হলে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আরিফ মাহমুদ।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

আজ শনিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ডা. আরিফ মাহমুদ বলেন, ‘ওসমান হাদির মস্তিষ্কে আঘাত অত্যন্ত মারাত্মক। হৃদ্‌যন্ত্র সচল থাকলেও মস্তিষ্কের অবস্থা খুবই নাজুক। ফলে এই মুহূর্তে তার ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়। প্রয়োজনে পর্যবেক্ষণের সময় আরও বাড়তে পারে।’

তিনি আরও জানান, মস্তিষ্কের স্টেমে আঘাতের কারণে হাদির চোখ স্থির হয়ে রয়েছে। তবে কিছুটা আশার দিক হলো—তার শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ এখনো কার্যকর রয়েছে।

এনএনবাংলা/