সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ফাইল ফটো

 

২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে ভারত থেকে ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রতি কেজি চালের দাম পড়েছে প্রায় ৪৩ টাকা।

সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা যায়, দেশের সরকারি খাদ্য মজুত বৃদ্ধি ও সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখার জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৬টি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ভারতের এমএস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে বাছাই করা হয়।

প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৩৫১.১১ মার্কিন ডলার। ৫০ হাজার টন চাল কেনার মোট ব্যয় হবে ১ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়াচ্ছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। ফলে প্রতি কেজি চালের ক্রয়মূল্য হয়েছে প্রায় ৪২.৯৮ টাকা।

এনএনবাংলা/