সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

ডাসারে কৃষকলীগ নেতা গ্রেফতার!

Oplus_131072

কালকিনি (মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসারে মোঃ সামাদ বেপারী(৫২) নামে এক কৃষক লীগের নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তি সুত্রে এতথ্য নিশ্চিত করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সামাদ বেপারী উপজেলার  পশ্চিম মাইজপারা গ্রামের ফটিক বেপারীর ছেলে এবং তিনি কৃষক লীগের সদস্য সচিব হিসেবে  দীর্ঘদিন যাবত কাজী বাঁকাই  ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে সামাদ বেপারীকে গ্রেফতার করে। পরে তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হয়। ডাসার থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, সামাদকে সন্ত্রাসী বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে।