সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ডেভিল হান্ট পরিচালনা করে নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ২ নেতা হলেন আলমবিদিতর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ (৫৫) ও বড়বিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সাবেক মেম্বার  মোস্তাফিজার রহমান (৫১)। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাদের নিজ নিজ  বাড়ী গ্রেপ্তার করে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুর সবুর জানান, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্ত্বার বিঘ্ন করে জনমনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসমক্ষে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ থাকায় জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে গ্রেপ্তার করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতের পাঠানো জেল হাজতে পাঠানো হয়েছে।