সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় ভারতীয় সিগারেট জব্দ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভোররাতে ওই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৩ লাখ ২৮ হাজার টাকা। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি মাসের ২ তারিখ কুলাউড়ায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ২ হাজার টাকার ভারতীয় সিগারেট জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। এ সময় মালিকবিহীন ভাবে ফেলে রাখা অবস্থায় ভারতীয় এসব সিগারেট জব্দ করা হয়।