সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতা ডা. হরিপদ রায় গ্রেফতার

 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের কলেজ রোডস্থ জয়নগরপাড়া আবাসিক এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ‘ডেভিল হান্ট অভিযান অব্যাহত থাকবে। ’

অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া নেতৃত্বে ছিলেন ডা. হরিপদ রায় এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। সেই দিনের তাণ্ডব শ্রীমঙ্গলবাসী প্রত্যক্ষ করেছে। জেলায় ছাত্রজনতার ওপর সশস্ত্র হামলাকারী এজহার ভুক্ত আসামী সহ অজ্ঞাতরা এখনো ধরাছোঁয়ার বাইরে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।