সাম্প্রতিক
ইসলামী ন্যাটোর সামরিক শক্তি কতটা, পাকিস্তান-তুরস্ক-সৌদির হাতে কী কী অস্ত্র বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রোহিঙ্গারা ‘বাঙালি’, মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ এআই ক্যামেরা চালুর পরই অ্যাকশন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা শিক্ষকদের জীবনমান উন্নয়নে স্বতন্ত্র পে-স্কেল ভাবছে সরকার রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় ‘পিংক বাস’ ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়ে বেশি উপকারী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাবে সরকার: প্রধানমন্ত্রী বাজারে আসছে তুরস্কের তৈরি প্রথম স্মার্টফোন, থাকছে স্যাটেলাইট অ্যান্টেনা
Skip to content

কমলগঞ্জে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ: চা শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ২ মাসের শিশু চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগে বিক্ষুদ্ধ চা শ্রমিকরা কাজ বর্জন করে চা কারাখানা ঘেরাও করে বেলা ২টা পর্যন্ত বিক্ষোভ করে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় চা বাগানের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ও শিশুর পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, আলীনগর চা বাগানের দেওয়াল টিলার বাসিন্দা সুকুমার নায়েকের অসুস্থ ২ মাসের শিশুকে গত বুধবার ডানকান ব্রাদার্স পরিচালিত আলীনগর চা বাগান হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ না থাকায় শিশুর পিতা বাহিরে থেকে ঔষধ এনে দেন। একপর্যায়ে শিশুর অবস্থা অবনতি হলে শিশুর পরিবারবর্গ উন্নত চিকিৎসার জন্য ক্যামেলিয়া ডানকান হাসপাতালে স্থানান্তরের অনুরোধ করেন। কিন্তু চিকিৎসক সুকর্ণা প্রীতি ঊষা কালক্ষেপন করে অন্যত্র স্থানান্তর না করায় রাত ৮টার দিকে শিশুটির মত্যৃ হয়। এদিকে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আলীনগর চা বাগানের শত শত চা শ্রমিক কাজ বর্জন করে প্রথমে চা বাগান হাসপাতাল ঘেরাও করে। পরে বিক্ষোভ মিছিল সহকার বাগানের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে বিক্ষুদ্ধ চা শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে বাগান কর্তৃপক্ষ, পুলিশ ও চা শ্রমিকদের বৈঠকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বাগান কর্তৃপক্ষ