সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

দুই নৌকাসহ ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

 

বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া টেকনাফের শাহপরীর দ্বীপের দুটি নৌকাসহ ৯ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বৃহস্পতিবার (সকাল ৮টা) শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরার সময় এ ঘটনা ঘটে।

অপহৃত দুটি ট্রলারের মালিক শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক।

শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া নৌঘাটের সভাপতি আব্দুল গফুর বিকেলে গণমাধ্যমকে জানান, তার ঘাটের চারটি নৌকা সকাল আটটার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার শেষে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে দুটি নৌকা আটক করে নিয়ে যায়। বাকি দুটি নৌকা পালিয়ে ঘাটে ফিরে আসে। আটক দুই নৌকায় মোট ৯ জন জেলে ছিলেন। এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গত ১০ মাসে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। বিজিবির সহায়তায় কয়েক দফায় প্রায় ২০০ জন জেলেকে ফেরত আনা সম্ভব হলেও এখনও প্রায় ১৫০ জন জেলে তাদের হাতে বন্দি রয়েছেন। এই পরিস্থিতিতে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছেন।

এনএনবাংলা/