সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

সার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে রংপুরে স্মারকলিপি পেশ

রংপুর ব্যুরো :

সার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের স্মারকলিপি পেশ করেছে । গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন,রংপুর জেলা শাখার উদ্যোগে সারের সংকট নিরসন করে সরকার ঘোষিত মূল্যে কৃষকদের কাছে সার সরবরাহ নিশ্চিত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আহ্বায়ক আনোয়ার হোসেন বাবলু, সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু প্রমূখ। স্মারকলিপি পেশের পর গণমাধ্যমকে নেতৃবৃন্দ বলেন রংপুরের কৃষকরা তীব্র সার সংকটে ভুগছেন।উত্তরবঙ্গ দেশের শষ্যভান্ডার।এসময় আলু,ভূট্টা,গম,শরিষা পেঁয়াজ, রসুন, তরমুজ, শীতকালীন সবজিসহ বিভিন্ন ফসলের জন্য কয়েকটি সার বিশেষভাবে প্রয়োজন। কিন্তু কৃষকরা ডিলারদের কাছে সারের জন্য গেলে তারা প্রয়োজনীয় সার দিচ্ছে না। পর্যাপ্ত সার নেই বলে ডিলাররা কৃষকদের ফিরিয়ে  দিচ্ছে । অথচ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম দিলেই মিলছে সার। ডিলাররা সার বিক্রি না করলেও খুচরা বিক্রেতাদের কাছে অতিরিক্ত দামে সার পাওয়া যাচ্ছে। সরকার নির্ধারিত ১০৫০ টাকার  ডিএপি সার বাজারে বিক্রি হচ্ছে ১৬০০-২০০০ টাকায়। টিএসপি সারের সংকট বেশি হওয়ায় আরও চড়া দামে কিনতে হচ্ছে।আমরা জেলা প্রশাসকের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে সারের সংকট নিরসন এবং কালোবাজারী বন্ধ করতে হবে, দুর্নীতিগ্রস্ত ডিলারদের লাইসেন্স বাতিল করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান  ও ন্যায্য মূল্যে কৃষকের সার প্রাপ্তি নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।অন্যথায় রংপুরের কৃষকদের নিয়ে কঠোর আন্দোলন করতে সংগঠন বাধ্য হবে।