সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শহীদ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, জানাজার প্রস্তুতি চূড়ান্ত

 

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এ ময়নাতদন্ত করা হয়।

ময়নাতদন্ত শেষে শহীদ হাদির মরদেহ পুনরায় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়েছে। সেখানে গোসল শেষে মরদেহটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার জন্য নেওয়ার প্রস্তুতি চলছে।

এর আগে শনিবার সকাল পৌনে ১০টার দিকে ফ্রিজিং গাড়িতে করে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় হাদির মরদেহ। এ সময় পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হৃদ্‌রোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহকারে হাদির মরদেহ মানিক মিয়া এভিনিউয়ে নেওয়া হবে। এরপর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন করেছে। মাঠ পর্যায়ে রয়েছে প্রায় এক হাজার বডি ওর্ন ক্যামেরা।

এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, পরিবারের দাবির প্রেক্ষিতে শহীদ শরিফ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মানিক মিয়া এভিনিউ এলাকায় বাদ জোহর জানাজার আয়োজনের কথাও নিশ্চিত করা হয়।

এনএনবাংলা/