সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাদির জানাজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মাঠে ৮৭০ আনসার, সংসদ এলাকায় কঠোর নিরাপত্তা

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এ লক্ষ্যে মাঠে দায়িত্ব পালন করবেন মোট ৮৭০ জন আনসার সদস্য।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত আনসার সদস্যরা সংসদ ভবন এলাকায় জড়ো হন। জানাজায় দায়িত্ব পালনের আগে তাদের নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ব্রিফিং ও প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আনসার সূত্র জানায়, হাদির জানাজার নিরাপত্তায় তিন শ্রেণির আনসার বাহিনী মোতায়েন থাকবে। এর মধ্যে রয়েছে ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার এবং টিডিপি স্বেচ্ছাসেবক। মোট ৮৭০ জন সদস্যের পাশাপাশি মাঠপর্যায়ে তদারকির জন্য থাকবেন ৪ জন পরিচালক, ৭ জন ডেপুটি পরিচালক এবং ১২ জন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।

প্রশিক্ষণ শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী জানান, নামাজে জানাজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ব্যাটালিয়ন আনসারের ২৭০ জন, অঙ্গীভূত আনসারের ৪০০ জন এবং টিডিপি স্বেচ্ছাসেবকের ২০০ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, সংসদ ভবনের পূর্ব পাশের মাঠ পুরোপুরি সুরক্ষিত রাখা হবে, যাতে কেউ অননুমোদিতভাবে ভেতরে প্রবেশ করতে না পারে এবং জনসাধারণ দেয়াল টপকে প্রবেশের কোনো সুযোগ না পায়।

এনএনবাংলা/