সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লন্ডন থেকে ফিরেই হাদিকে এক নজর দেখতে হাসপাতালে জামায়াত আমির

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান।

ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে গিয়ে শহীদ ওসমান হাদির মরদেহ এক নজর দেখেন জামায়াত আমির। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে।

ফেসবুকে দেওয়া পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য।”

তিনি আরও লেখেন, হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে; তবে এমন শোকের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই। মহান আল্লাহ যেন এই পরিবারকে এবং দেশবাসী সবাইকে সবরে জামিল দান করেন—এই দোয়া করেন তিনি।

জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, “শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন—তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক।” তিনি সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে শহীদ হাদির জানাজায় দলে দলে অংশগ্রহণের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান লেখেন, দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো সবার দায়িত্ব। একই সঙ্গে শহীদ হাদির স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও জাতির সবার ওপর বর্তায়। “শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক,”—লেখেন তিনি।

সবশেষে তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন শহীদ ওসমান হাদির শাহাদাত কবুল করেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন।

এনএনবাংলা/