সাম্প্রতিক
ইসলামী ন্যাটোর সামরিক শক্তি কতটা, পাকিস্তান-তুরস্ক-সৌদির হাতে কী কী অস্ত্র বিয়ের গুঞ্জনে ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রোহিঙ্গারা ‘বাঙালি’, মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ এআই ক্যামেরা চালুর পরই অ্যাকশন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা শিক্ষকদের জীবনমান উন্নয়নে স্বতন্ত্র পে-স্কেল ভাবছে সরকার রাজধানীতে চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় ‘পিংক বাস’ ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়ে বেশি উপকারী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাবে সরকার: প্রধানমন্ত্রী বাজারে আসছে তুরস্কের তৈরি প্রথম স্মার্টফোন, থাকছে স্যাটেলাইট অ্যান্টেনা
Skip to content

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকার মাদক ও ভারতীয় সিগারেটসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় সিগারেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজন আসামিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা।

বিজিবি সূত্র জানায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে (২০ ডিসেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি এলাকার লক্ষীপুর পোস্ট এবং আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি এলাকার কটকবাজার পোস্টে বিশেষ টহল পরিচালনা করা হয়।

অভিযানকালে সীমান্তের প্রায় ৮ কিলোমিটার অভ্যন্তরে বাংলাদেশের ভূখণ্ডের পদ্দারখীল ও চাঁনপুর বালুর মাঠ এলাকা থেকে বিজিবির টহল দল বিভিন্ন প্রকার অবৈধ মাদক ও ভারতীয় সিগারেট জব্দ করে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একজন চোরাকারবারিকে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও অবৈধ ভারতীয় সিগারেটের মোট মূল্য ৪৪ লাখ ১১ হাজার ৫৯৫ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।