সাম্প্রতিক
দেশে প্রথমবার লটারিতে সাব-রেজিস্ট্রার বদলি ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত কয়েকশ ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি কাশ্মীর থেকে ১৫০ ‘অবৈধ বাংলাদেশিকে’ ফেরত পাঠানোর খবরে সীমান্তে সতর্ক বিজিবি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘেরাও করে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, পিএসকেও মারধর চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা শুধু মোকাবিলা নয়, বিজেপিকে ধ্বংস করে দেব: রাহুল গান্ধী ৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ চট্টগ্রামে ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কেন? সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
Skip to content

হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় ছাত্র-জনতা ও শহর ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শুক্রবার জুমার নামাজের পর শহরের বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান, জেলা নাগরিক পার্টির (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ এইচ হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নিয়ামুর রহমান নিবিরসহ ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে নিহত হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইদুর রহমান।