Skip to content

LIVE 45'+8'
Belgium
0-0
Iran
Source: ESPN

রংপুরে মৌলিক প্রশিক্ষণ ৭ম ধাপে সমাপনী কর্মসংস্থান সৃষ্টির মহাদিগন্ত স্থাপন করেছে আনসার বাহিনী – উপ মহাপরিচালক

রংপুর ব্যুরো:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল বিভিএম, পিভিএমএস বলেছেন শৃঙ্খলা দক্ষ মানব সম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টির যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসংস্থান সৃষ্টির মহাদিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল  সোমবার, রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন মেয়াদী ১৩৪ জন তরুণ শিক্ষিত উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৭ম ধাপ) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপমহাপরিচালক আরও বলেন সু-শৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসাবে পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে একটি মর্যাদাশীল ও সুদৃৃঢ় অবস্থানে এ বাহিনীকে দাড় করতে বর্তমান বাহিনীর মহাপরিচালক মহোদয় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দক্ষ মানব সম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি ও আত্মকর্ম সংস্থান সৃষ্টির মহাদিগন্ত উন্মোচন করার লক্ষ্যে দেশ ব্যাপী কারিগরি, বৃত্তিমূলক ও আত্মকর্মসংস্থান সৃষ্টিমূলক বহু প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেওয়ায় রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল এই যুগান্তকারী প্রশিক্ষণ কোর্স কার্যক্রম চালু করায় বাহিনীর মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। আনসার মৌলিক প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে আবদান রাখার মিশন ও ভিশন নিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য তার বক্তব্যে প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করেন। উপমহাপরিচালক প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অরোও বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের মাধ্যমে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিএএমএস, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান। প্রশিক্ষণে শর্ট গানে গুলি ছোড়ায় অনুশীলন করেন ও মৌলিক প্রশিক্ষণার্থীদের দেশরক্ষার শপথ বাক্য পাঠ করেন, পাশাপাশি শারীরিক সক্ষমতা কৈশলগত অনুশীলন শৃঙ্খলামূলক কর্মকা-ের মাধ্যমে তাদের দক্ষাত বৃদ্ধি করার জন্য শ্রেষ্ঠ প্রশিক্ষার্ণীদের ক্রেষ্ট ও সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।